• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home রাজনীতি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ, যে বার্তা দিলেন নাহিদ

by Ahad
মে ২, ২০২৫
in রাজনীতি
0
জাতীয় নাগরিক পার্টি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবিতে শুক্রবার (২ মে) ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১ মে) রাতে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বিপ্লবী ছাত্র-জনতা ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট মুজিববাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র-জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে গেলেও এ দলটির ব্যানারে তাদের লোকেরা এখনো মিছিল করার সাহস পায়।’
‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকেই আমরা বলে আসছি, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না এবং এর আইনি বন্দোবস্ত করতে হবে।’

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে কয়েকটি গণহত্যার সঙ্গে জড়িত, ফ্যাসিজম কায়েশ করেছে। পিলখানা থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও মোদিবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত দলটি।

এ ছাড়াও বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা গুম-খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। এসব অন্যায়ের বিচারের জন্যই কিন্তু গণ-অভ্যুত্থান হয়েছিল। আওয়ামী লীগকে দলগতভাবেও বিচারের দাবি জানিয়েছিলাম। সেটিও দৃশ্যমান হয়নি।

‘ফলে আমরা আবারও রাজপথে নামছি। আবারো বলতে চাই, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং যুবলীগসহ তাদের সব অঙ্গ সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে।’

‘ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।’
‘সেই উদ্দেশ্যে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকররমের দক্ষিণ গেইটে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা দলে দলে যোগদান করুন।’

নাহিদ বলেন, ‘একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে গণ-অভ্যুত্থানে প্রতিশ্রুতি ছিল ফ্যাসিজমকে আর কখনো বাংলার মাটিতে জায়গা না দেওয়া। আওয়ামী লীগের অপকর্মের বিচার নিশ্চিত করা ছিল আমাদের জুলাই আন্দোলনে শহিদদের স্মৃতির প্রতি প্রতিশ্রুতি।’

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার দুপুরে আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ ও বিক্ষোভ বের করবে।

Tags: আওয়ামী লীগকে নিষিদ্ধ
Ahad

Ahad

Next Post
ট্রাম্পের শুল্ক যুদ্ধের জেরে অ্যাপলের খরচ বাড়ছে প্রায় বিলিয়ন ডলার

ট্রাম্পের শুল্ক যুদ্ধের জেরে অ্যাপলের খরচ বাড়ছে প্রায় বিলিয়ন ডলার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে : শফিকুল আলম

ফেব্রুয়ারির মধ্যে সবাই হাতে নতুন বই পাবে : শফিকুল আলম

1 year ago
স্ত্রী-মেয়ের জন্য সব থেকে বেশি খরচ করেন বরুণ ধাওয়ান

স্ত্রী-মেয়ের জন্য সব থেকে বেশি খরচ করেন বরুণ ধাওয়ান

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).