ADVERTISEMENT
  • আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
রবিবার, মার্চ ২২, ২০২৬
No Result
View All Result

বিজ্ঞাপন দিন

দ্যি রিপাবলিক বাংলা

বিজ্ঞাপন দিন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home জাতীয়

‘আ. লীগ জিন্দাবাদ’ পরে অশ্লীল ভিডিও ভেসে উঠেছিল কমলাপুরের স্ক্রিনে

by The Republic Bangla
ডিসেম্বর ৩১, ২০২৪
in জাতীয়, সর্বশেষ
0
‘আ. লীগ জিন্দাবাদ’ পরে অশ্লীল ভিডিও ভেসে উঠেছিল কমলাপুরের স্ক্রিনে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অনলাইন ডেস্ক:

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ট্রেনসংক্রান্ত তথ্য প্রচারের ডিজিটাল মনিটরে ২০ মিনিট ধরে অশ্লীল ভিডিও চলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই ঘটনায় তিনি সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল ভেসে উঠেছিল।

জানা যায়, ডিজিটাল মনিটরটিতে কোন ট্রেন কখন ছাড়বে, কখন পৌঁছবে এ–সংক্রান্ত তথ্য প্রদর্শন করা হয়। গত শুক্রবার দিবাগত রাত ২টা ৫ মিনিটে ডিজিটাল মনিটরে হঠাৎ অশ্লীল ভিডিও চলতে শুরু করে। প্রায় ‘২০ মিনিট’ ধরে চলে ওই ভিডিও। এ সময় যাত্রীরা বিব্রত এবং ক্ষুব্ধ হয়ে হয়ে ওঠেন।

উপস্থিত লোকজন ভিডিও বন্ধের চেষ্টা করে ব্যর্থ হন। পরে এক যাত্রী পাথর ছুড়ে ডিজিটাল মনিটর ভেঙে ফেলেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলস্টেশনের ডিজিটাল মনিটর ও বোর্ডগুলো সংস্থাটির সংকেত বিভাগের তত্ত্বাবধানে চলে। কিছু কিছু মনিটর পরিচালিত হয় টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমের অধীনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘মধ্যরাতে রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও চলার কথা শুনেছি। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

বিস্তারিত রেলওয়ে থানা বলতে পারবে।
কমলাপুর রেল স্টেশনের বিব্রতকর ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, ‘ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন তারা।’

এর আগে গত ২৬ অক্টোবর সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে। গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনের মূল ফটকে ডিজিটাল বোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ লেখা প্রচার হতে থাকে।

The Republic Bangla

The Republic Bangla

Next Post
‘সীমানা রক্ষায় প্রয়োজনে জীবন দেবে, এক ইঞ্চি মাটি হাতছাড়া করবে না’

‘সীমানা রক্ষায় প্রয়োজনে জীবন দেবে, এক ইঞ্চি মাটি হাতছাড়া করবে না’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

আইফোনের তথ্য চুরির নতুন আতঙ্ক ‘করুনা’

by The Republic Bangla
মার্চ ৭, ২০২৬
0

রিপাবলিক অনলাইন: তথ্য প্রযুক্তিনির্ভর এই যুগে কারও ব্যক্তিগত তথ্য চুরি...

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).