রিপাবিলক ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তারকরেছে থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার পৌর শহরের খড়মপুর মধ্যপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তারকরা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আল আমিনমিয়ার ছেলে মো. আনোয়ার হোসেন (২৯) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার খাড়েরা এলাকার।আরেকজন হলেন তার স্ত্রী আমেনা আক্তার (২২) বর্তমানে তারা খড়মপুর এলাকায় বসবাস করেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান,শনিবাররাতে উপজেলার পৌর শহরের খড়মপুর মধ্যপাড়া পাকা সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকের মামলা রুজু করেআদালতে সোপর্দ করা হয়েছে। আখাউড়া থানা পুলিশের এই অভিযান চলমান থাকবে।











