রিপাবলিক ডেস্ক:
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই মাসের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আকুর নভেম্বর ও ডিসেম্বরের আমদানি বিল বাবদ ১৬৭ কোটি ডলার পরিশোধ করেছে সরকার। ফলে বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ কমেছে।হুসনে আরা শিখা জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাবে রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার রয়েছে।
এর আগে গত ৮ জানুয়ারি বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ ছিল ২১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।











