• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home খেলা

আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন কে

by The Republic Bangla
নভেম্বর ২৪, ২০২৪
in খেলা
0
আইপিএলে সবচেয়ে বেশি দলের হয়ে খেলেছেন কে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রীড়া প্রতিবেদক:
বিরাট কোহলির কথা আলাদা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে তাঁর সম্পর্কটা গানের সেই লাইনের মতো—এ বাঁধন যাবে না ছিঁড়ে! কখনো আইপিএল জেতা হয়নি ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের। কিন্তু তাই বলে প্রিয় দলকে ছেড়ে যাননি তিনি, দলও তাঁকে ছাড়েনি। সেই ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত বেঙ্গালুরুই কোহলির ঠিকানা।

তবে সবাই তো আর কোহলি নন। স্বেচ্ছায় বা বাধ্য হয়ে অনেকেই দল বদলেছেন। কেউ কেউ তো এতবার দল বদলেছেন, আইপিএলের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলা হয়ে গেছে তাঁদের। এ রকম একটা তালিকা করলে সবার ওপরের নামটা কার হবে?

যাঁদের জানা নেই উত্তরটা, তাঁরা জেনে নিন—ভদ্রলোকের নাম অ্যারন ফিঞ্চ। ২০০৯-১০ মৌসুমে ফিঞ্চের আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল রাজস্থান রয়্যালস দিয়ে। ২০২২ সালে যখন আইপিএলে নিজের সর্বশেষ মৌসুমটা খেলেন ফিঞ্চ, তখন তিনি কলকাতা নাইট রাইডার্সে।
এর মাঝে ফিঞ্চ খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট লায়নস, কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। সব মিলিয়ে ১১ মৌসুমে ফিঞ্চ খেলেছেন ৯টি ফ্র্যাঞ্চাইজির হয়ে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দলের হয়ে খেলার রেকর্ডটাও ফিঞ্চেরই।
তালিকায় ফিঞ্চের পরের নামটা একটু অননুমেয় লাগতে পারে। সাবেক ভারতীয় পেসার জয়দেব উনাদকাত। ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করা জয়দেব এবারও আছেন সানরাইজার্স হায়দরাবাদ দলে। সব মিলিয়ে এখন পর্যন্ত আইপিএলের ৮টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন জয়দেব। এমনিতে আইপিএল ক্যারিয়ার খুব আহামরি নয় ভারতের হয়ে ৪টি টেস্ট ও ৮টি ওয়ানডে খেলা এই পেসারের। মূলত রিজার্ভ বোলার হিসেবে তাঁর চাহিদা।
তিন নম্বরের আছেন মনীশ পান্ডে। আইপিএলে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় তিনি। ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পান্ডে সেই সেঞ্চুরি করেছিলেন ডেকান চার্জার্সের বিপক্ষে। একটা সময় তিনি ছিলেন ফ্র্যাঞ্চাইজিগুলোর খুব কাঙ্ক্ষিত ব্যাটসম্যান।

২০১৮ সালেও তাঁকে ১১ কোটি রুপিতে কিনেছিল সানরাইজার্স হায়দরবাদ। সব মিলিয়ে পান্ডে এখন পর্যন্ত খেলেছেন ৭টি ফ্র্যাঞ্চাইজির হয়ে।
এর বাইরে ৬টি করে ফ্র্যাঞ্চাইজিতে খেলার অভিজ্ঞতা আছে যুবরাজ সিং, দীনেশ কার্তিক, বরুন অরুন, ঈশান্ত শর্মা, মুরুগান অশ্বিন ও ইরফান পাঠানের।

Tags: আইপিএলদিল্লি ডেয়ারডেভিলসসানরাইজার্স হায়দরবাদ
The Republic Bangla

The Republic Bangla

Next Post
বড় পর্দায় পা রাখতে চলেছেন ইরফান-পুত্র বাবিল, সঙ্গে এই দক্ষিণি নায়িকা!

বড় পর্দায় পা রাখতে চলেছেন ইরফান-পুত্র বাবিল, সঙ্গে এই দক্ষিণি নায়িকা!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহব্বান : তারেক রহমান

গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহব্বান : তারেক রহমান

1 year ago
এনসিপির গাড়িবহরে ফের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, ১৪৪ ধারা

এনসিপির গাড়িবহরে ফের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, ১৪৪ ধারা

7 months ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).