• আইটি
  • প্রবাস
  • স্বাস্থ্য
  • ইসলামি জীবন
  • গ্রামবাংলা
  • সম্পাদকীয়
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • সারাদেশ
  • বানিজ্য
  • নগর-মহানগর
  • অপরাধ
No Result
View All Result
দ্যি রিপাবলিক বাংলা
No Result
View All Result
Home বিনোদন

অল্লুর পর রাম চরণ! ছবির অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রাণ গেল ভক্তের

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
in বিনোদন, সর্বশেষ
0
অল্লুর পর রাম চরণ! ছবির অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রাণ গেল ভক্তের

অল্লুর পরে রাম চরণের ভক্তদের মর্মান্তিক পরিণতি। ছবি: সংগৃহীত।

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক:

অল্লু অর্জুনের থেকেই কি শিক্ষা নিলেন রাম চরণ! গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির বিশেষ প্রদর্শনে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। ঠিক এক মাস পর রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’-এর প্রচারেও ঘটে গেল প্রায় একই রকম অঘটন। ছবির প্রচারে যোগ দিতে এসে মৃত্যু হল নায়কের দুই ভক্তের।

‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত মহিলার আট বছরের ছেলেও মারাত্মক জখম হয়। সেই দিন হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির নায়ক অল্লু অর্জুন নিজে। তাই অভিযোগের আঙুল ওঠে তাঁর দিকে। মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ ও জখম বালকের চিকিৎসার ভার নেওয়ার দাবি তোলা হয়। বিস্তর জলঘোলার পর জামিন পেয়েছেন অল্লু।

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’। শনিবার রাতে অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে ছিল তাই এক প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকে ফেরার সময়ে মৃত্যু হল নায়কের দুই ভক্তের। আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ নামে দুই ভক্ত বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই প্রচারানুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও।
‘গেম চেঞ্জার’-এর অনুষ্ঠানে এসে এমন পরিণতি হওয়ায় ছবির প্রযোজক দিল রাজু দুই মৃতের পরিবারের জন্য মোট ১০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমের কাছে রাজু বলেছেন, “এমন খুশির মুহূর্তে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। যে ভাবে সম্ভব আমি ওঁদের পরিবারের পাশে থাকব। শুরুটা করতে চাই ওদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দিয়ে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”

আগামী ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে শঙ্কর পরিচালিত ছবি ‘গেম চেঞ্জার’। ছবিতে রাম চরণের বিপরীতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে।

Tags: অল্লু অর্জুনগেম চেঞ্জাররাম চরণ
The Republic Bangla

The Republic Bangla

Next Post
জবি প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, সড়ক অবরোধ

জবি প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, সড়ক অবরোধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recommended

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে: এবি পার্টি

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে: এবি পার্টি

1 year ago
অন্তবর্তীকালীন সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছ- জামায়াত আমির

অন্তবর্তীকালীন সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছ- জামায়াত আমির

1 year ago

Popular News

  • রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

    ফের কমেছে সোনার দাম

    0 shares
    Share 0 Tweet 0
  • রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন নথিতে প্রভাবশালী যত ব্যক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশে যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

    0 shares
    Share 0 Tweet 0
  • নীল জলের বিস্ময় ফিলিপাইনের হিনাতুয়ান নদী, গভীরতা খুঁজে পান না ডুবুরিরা!

    0 shares
    Share 0 Tweet 0

Connect with us

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে মেটা

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিজেদের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে...

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

প্রতারকদের শায়েস্তা করবে ডেইজি

by The Republic Bangla
ডিসেম্বর ৯, ২০২৪
0

অনলাইন ডেস্ক: ফোন কলের মাধ্যমে প্রতারণা করে টাকা-পয়সা হাতিয়ে নেওয়া...

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

নগরকান্দায় আ.লীগ-বিএনপির সংঘর্ষে আহত-১১

by The Republic Bangla
ডিসেম্বর ১১, ২০২৪
0

শাহিদুজ্জামান শাহিদ: ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের...

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

যুবলীগ নেতার বাড়িতে আগুন, দুই নারীর মৃত্যু

by The Republic Bangla
ডিসেম্বর ৮, ২০২৪
0

নিজস্ব প্রতনিধি: মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা...

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

বিশ্বের বিরলতম রক্তের গ্রুপ কোনটি?

by The Republic Bangla
সেপ্টেম্বর ২২, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: কোন গ্রুপের রক্ত পাওয়া সবচেয়ে কঠিন—প্রশ্নটা লিখে গুগলে...

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

যৌনজীবনে কতটা প্রভাব ফেলে ক্যাফিন?

by The Republic Bangla
জানুয়ারি ১৪, ২০২৫
0

রিপাবলিক ডেস্ক: অফিসে প্রচুর কাজের চাপ? এক কাপ গরম কফি...

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

শীতে শরীর সুস্থ রাখতে যে খাবার খাবেন

by The Republic Bangla
জানুয়ারি ৯, ২০২৫
0

জীবনযাপন ডেস্ক: দেশে জেঁকে বসেছে শীত। এই শীতে শরীর স্বাস্থ্য...

ডালিম কেন খাবেন?

ডালিম কেন খাবেন?

by The Republic Bangla
জানুয়ারি ৭, ২০২৫
0

অনলাইন ডেস্ক: ডালিম একটি সুস্বাদু ফল। ফল হিসেবে ডালিমের জুড়ি...

  • Contact Us
  • About

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).

No Result
View All Result
  • About
  • Add Price
  • Contact Us
  • Get In Touch
  • Our Authors
  • Privacy Policy
  • Terms & Conditions
  • হোম

© 2026 All Rights Preserved By The Republic Bangla (BD).